শিরোনাম
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসিএকনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসি

পদত্যাগের ঘোষণা দিলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মঙ্গোলিয়ার বিরোধীদল প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পর প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উখনা এই ঘোষণা দেন বলে সরকারি বার্তা সংস্থা মন্টসামের বরাতে জানিয়েছে রয়টার্স।

দেশটির ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতাদের বিরুদ্ধে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি।

এক বিবৃতিতে উখনা বলেছেন, ‌‌‘সত্য প্রতিষ্ঠার জন্য ডেমোক্রেটিক পার্টি আমাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বলেছে। আমি এতে একমত। তাই আমি মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করব।
আমার বিরুদ্ধে তদন্ত হবে এবং আমার সম্মান পুনরুদ্ধার হবে।’

আরও পড়ুন

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

২০২১ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হওয়া উখনা দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রেসিডেন্টকে ‘মানহানি ও অপমান’ করার উদ্দেশে করা হয়েছে। তারপরও তিনি তদন্তকারীদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

মঙ্গোলিয়ার আইন অনুযায়ী, প্রেসিডেন্টের পদত্যাগপত্রটি দেশটির ১২৬ সদস্যের এককক্ষবিশিষ্ট সংসদ ‘স্টেট গ্রেট খুরাল’ কর্তৃক অনুমোদিত হতে হবে। তবেই সেটি কার্যকর হবে।

ভোরের আকাশ/ইউএম
 

প্রেসিডেন্টপদত্যাগ

শেয়ার করুন: