শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে চলমান যুদ্ধে আড়াই হাজারেরও বেশি শিশু হতাহত: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলতে থাকা বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বলি হতে হচ্ছে নিরীহ ও অসহায় শিশুদের। সম্প্রতি জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ)-এর প্রকাশিত এক রিপোর্টে এই ভয়াবহ চিত্র সামনে এসেছে।

ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে কেবল ইরানে হতাহত শিশুর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে। আর মধ্যপ্রাচ্যের ৬টি দেশ মিলিয়ে এই সংখ্যা ৪ হাজারেরও বেশি।

শুক্রবার (৩১ জুলাই) ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা জানান, শিশুরা আজ এমন সব জায়গায় হামলা ও মৃত্যুর শিকার হচ্ছে যা তাদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা ছিল—যেমন নিজেদের বাড়িঘর, স্কুল ও খেলার মাঠ।

তিনি গত ৩০ জুলাই দক্ষিণ ইরানের কেশম দ্বীপের এক আবাসিক ভবনে হামলার উদাহরণ টেনে বলেন, সেখানে মা-বাবার সাথে মাত্র দুই বছরের এক শিশু প্রাণ হারিয়েছে এবং আরো দুইজন শিশু গুরুতর আহত হয়েছে।

ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ মাসের যুদ্ধে বিশ্বের ছয়টি দেশে ৪ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে আড়াই হাজারের বেশি শিশু ইরানের। এ ছাড়া ইরান যুদ্ধে দেশটিতে ৩৮৬ জন শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২১১৭ জন।

আরও পড়ুন

সুদানের আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

ফোফানা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে যুদ্ধ শিশুরা শুরু করেনি কিংবা যা থামানোর কোনো ক্ষমতা তাদের নেই, সেই যুদ্ধের ভয়াবহ মাশুল তাদের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সংঘাতের কোনো পক্ষই যেন শিশুদের এই চরম কষ্টকে ‘স্বাভাবিক’ ধরে না নেয়।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে ইউনিসেফ সংঘাতরত সকল পক্ষকে অবিলম্বে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে। শিশুরা যেখানেই থাকুক না কেন, যেকোনো মূল্যে তাদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ভোরের আকাশ/এসএইচ

ইউনিসেফ

শেয়ার করুন: