শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাম্প প্রশাসন ভিওএ-র ৫০০ সাংবাদিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ট্রাম্প প্রশাসন ভিওএ-র ৫০০ সাংবাদিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে
ট্রাম্প প্রশাসন ভিওএ-র ৫০০ সাংবাদিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরকারি অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ)-র প্রায় ৫০০ সাংবাদিককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৩০ আগস্ট) ভিওএ-র মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধান কারি লেক জানান, এই পদক্ষেপের মাধ্যমে সরকারি আমলাতন্ত্র কমবে, সেবার মান উন্নত হবে এবং করদাতাদের অর্থ সাশ্রয় হবে। তবে ভিওএ-এর কর্মীদের একটি ইউনিয়ন এই সিদ্ধান্তকে ‘অবৈধ’ বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় ভিওএ প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম। আদালতের নথি অনুযায়ী, মোট ৫৩২টি পদ বাতিল হবে, যার মধ্যে অধিকাংশই ভিওএ’র। এতে সংস্থায় মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবেন।

এর আগে জুনে কারি লেক ৬৩৯ জনকে বরখাস্তের নোটিশ দিয়েছিলেন, কিন্তু কাগজপত্রের জটিলতার কারণে তা বাতিল হয়। এরপর কিছু কর্মী মামলা করেন। শুক্রবার রাতে আদালত রায় দেন যে ভিওএ’র পরিচালক মাইকেল আব্রামোভিৎজকে বরখাস্তের সময় প্রশাসন নিয়ম মেনে চলেনি।

সমালোচকরা বলছেন, ভিওএ-কে সংকুচিত করার এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নরম কূটনৈতিক শক্তি দুর্বল করতে পারে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপরও প্রভাব ফেলতে পারে।

বর্তমানে ভিওএ প্রায় ৫০টি ভাষায় টিভি, রেডিও ও অনলাইন কনটেন্ট সম্প্রচার করছে।

সূত্র: বিবিসি

ভোরের আকাশ//হ.র

ট্রাম্প প্রশাসনসাংবাদিকআমেরিকা

শেয়ার করুন: