শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বোতলে গাজায় ভেসে এলো চাল-ডাল, পাঠিয়েছেন এক মিসরীয় (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ৫:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বোতলে গাজায় ভেসে এলো চাল-ডাল, পাঠিয়েছেন এক মিসরীয় (ভিডিও)
বোতলে গাজায় ভেসে এলো চাল-ডাল, পাঠিয়েছেন এক মিসরীয় (ভিডিও)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন অবরোধ আরোপ করে রেখেছে দখলদাল ইসরায়েল। এতে সেখানকার মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছেন। তাদের এ দুঃখ দুর্দশা সইতে না পেরে বোতলে মসুর ডাল ভরে সেগুলো সমুদ্রে ছুড়ে ফেলেন মিসরের এক নাগরিক। তার প্রত্যাশা ছিল— হয়ত ভাসতে ভাসতে এটি গাজায় পৌঁছে যাবে।

অবিশ্বাস্যভাবে ওই বোতলটি ভেসে সত্যিই গাজায় গেছে। যা পেয়েছেন গাজার এক মৎস শিকারী। বোতলটি হাতে নিয়ে এক ব্যক্তিকে বেশ উচ্ছ্বাশ প্রকাশ করতে দেখা যায়। তিনি জানান, আজ তারা কিছু খেতে পারবেন।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ভিডিওটি প্রকাশ করেছে। সেখানে বোতল হাতে গাজার ওই বাসিন্দা বলছেন, “বলুন আল্লাহু আকবর। আমাদের মিসরের ভাইয়েরা… চাল-আল ডাল ভর্তি বোতল গাজার উপকূলে পৌঁছেছে। বোতলটি সমুদ্রের মাঝে থেকে নিয়ে এসেছেন এক জেলে। তিনি জানিয়েছেন, খুবই অল্প কিছু বোতল গাজায় এসেছে। যার অর্থ আমরা আজ ডাল খেতে পারব।”

তিনি আরও বলেছেন, “বোতলের ভেতর একটি নোট ছিল। এতে লেখা আছে, ‘মিসর দীর্ঘজীবী হোক’। আল্লাহর ইচ্ছায় মিসর ও পুরো আরব বিশ্ব এবং ইসলামিক উম্মাহ দীর্ঘজীবী হোক।”

এরআগে গত ২৩ জুলাই এক মিসরীয় সমুদ্রের পাশে দাঁড়িয়ে কয়েকটি বোতল ছুঁড়তে থাকেন। যা কেউ একজন ভিডিও করেন। ওই ব্যক্তি বলতে থাকেন, ‘(গাজার) ভাইয়ের আমাদের ক্ষমা করুন। আমরা এর বেশি কিছু করতে পারছি না।”

এদিকে গাজার পাশেই মিসর অবস্থিত। তা সত্ত্বেও গাজার জন্য শক্তিশালী এ মুসলিম দেশটির সরকার কিছু করতে পারেনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: