শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধের ক্ষতিপূরণ ছাড়া হরমুজ খোলা হবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ী জানিয়েছেন, যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করবে না। 

রোববার (৫ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তিনি বলেন, একটি নতুন আইনি কাঠামো তৈরি করে ট্রানজিট ফি’র মাধ্যমে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা হলে তবেই প্রণালি খুলতে রাজি হবে তেহরান। তাবাতাবাই একই পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া সমালোচনা করেন। 

তিনি দাবি করেন, হরমুজ প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে ট্রাম্প হতাশা ও ক্ষোভে অশালীন ও অসংলগ্ন বক্তব্যে নেমে গেছেন।

এদিকে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ ইস্ফাহানের পারমাণবিক স্থাপনাসহ একাধিক সংবেদনশীল স্থাপনায় আঘাতের খবর পাওয়া গেছে। পাশাপাশি বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণও বেশ ভারি বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/নি

ইরানহরমুজ

শেয়ার করুন: