শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় হামলা, নিহত ২৭
নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর : আল জাজিরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করার সময় হঠাৎ সশস্ত্র ডাকাতরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ নিহত হন।

এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এমন হামলা হয়ে থাকে। জমি ও পানি ব্যবহার নিয়ে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি হামলায় ১০০ জনের বেশি নিহত হয়েছিলেন।

রাজ্যের নিরাপত্তা কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পর উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, বর্ষাকালে হামলাকারীরা প্রায়ই খামারের ফসলের ভেতরে লুকিয়ে থেকে স্থানীয় সম্প্রদায়ের ওপর হামলা চালায়।

ভোরের আকাশ//হ.র

সারওয়ার আলমবন্দুক হামলাআন্তর্জাতিক

শেয়ার করুন: