শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনের পশ্চিমাঞ্চলের হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড। খবর আনাদোলু এজেন্সির।

ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ড ওয়ে এলাকায় আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম জরুরি কল আসে। এরপর ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়।

ফায়ার বিভাগ আরও জানায়, আগুনে একতলা প্যাভিলিয়নটির অর্ধেকেরও বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে তিনজন পুরুষকে ভবন থেকে বের করে আনা হয় এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরে তিনিও মারা যান।

আরও পড়ুন

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি ট্রাম্পের

ফায়ার ব্রিগেড আরও জানায়, মোট ১৯টি জরুরি কল পাওয়া গেছে। আশপাশের ফায়ার স্টেশনগুলোর ইউনিটও ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাটির তদন্ত করছে লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ অগ্নি তদন্তকারী কর্মকর্তারা। তাদের সহযোগিতায় কাজ করছে স্থানীয় পুলিশও।

 ভোরের আকাশ/ইউএম

লন্ডন, অগ্নিকাণ্ড, নিহত

শেয়ার করুন: