শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আটলান্টিক মহাসাগরের তীরবর্তী শহর মিয়ামিতে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশে থাকা কয়েকটি যানবাহনে আঘাত করে। এরপর কার্গো বিমানটিতে আগুন ধরে যায়।

এক সংবাদ সম্মেলনে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার বিভাগের প্রধান রায়ে জাদাল্লাহ জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা ও দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারে বিমানবন্দর ফায়ার বিভাগ ও ফায়ার সার্ভিসের ৬০টি ইউনিটের প্রায় ৬০০ জন উদ্ধারকর্মী কাজ করেন।

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট চারটি রানওয়ে রয়েছে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ স্থগিত করে। কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে আংশিকভাবে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। পরে দুটি রানওয়ে দিয়ে ফ্লাইট চলাচল শুরু হয়।

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিধ্বস্ত কার্গো বিমানটি ৩২ বছর আগে তৈরি একটি বোয়িং উড়োজাহাজ। এটি ক্যারিবীয় অঞ্চলের মার্কিন অধীনস্থ পুয়ের্তো রিকোর সান জুয়ান শহরের বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল।

ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সম্মেলনে ফায়ার বিভাগের প্রধান রায়ে জাদাল্লাহ জানান, আগুন নেভানোর সময় উড়োজাহাজটির জ্বালানি ট্যাংকে ফুটো বা ছিদ্র দেখা যায়। তবে ওই ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে কি না, তা নিশ্চিত করেননি তিনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। সংস্থাটি সড়ক, নৌ ও বিমানপথে যাতায়াতের নিরাপত্তা পর্যবেক্ষণ করে। দুর্ঘটনার তদন্তে এনটিএসবির চেয়ারপারসন জেনিফার হোমেন্ডিকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

আরও পড়ুন

নেপালে বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক উদ্ধার

দুর্ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে রোববার অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। কোম্পানিটির মুখপাত্র কেলি ন্যান্টেল জানান, তারা ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।

রয়টার্সকে কেলি ন্যান্টেল বলেন, মিয়ামিতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার কারণ ও বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সূত্র : রয়টার্স

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: