শিরোনাম
দেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

পাকিস্তানে সেনা অভিযানে ৭৪ জঙ্গি নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ১০ দিনে ধারাবাহিক অভিযান চালিয়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘জঙ্গি আস্তানায়’ ৭৪ জনকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট লিখেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মীর আলী এলাকা ও ওরাকজাই জেলায় চালানো অভিযানে ৪৩ জঙ্গি নিহত হয়েছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অভিযান চলাকালে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও জব্দ করা হয়েছে।

এ ছাড়া গত ৩ নভেম্বর থেকে বেলুচিস্তান প্রদেশে চালানো একাধিক অভিযানে আরও ৩১ জঙ্গি নিহত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা

পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য, নিহত জঙ্গিরা আফগানিস্তান ও ভারতের মদদপুষ্ট ছিল। তবে দেশ দুটি আগেও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

নিহতদের ‘খাওয়ারিজ’ হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ (টিটিপি) আফগানিস্তানের মদদপুষ্ট বলে দাবি করা জঙ্গিগোষ্ঠীগুলোর সদস্যদের বোঝাতে পাকিস্তান সরকার এই পরিভাষা ব্যবহার করে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: