শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি যৌথ আঞ্চলিক ব্যবস্থাপনার আওতায় পরিচালনার জন্য ইরানের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে ওমান। এ ব্যবস্থায় প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে স্বেচ্ছাভিত্তিক ফি নেওয়ার প্রস্তাবও রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি উপসাগরীয় সূত্রের বরাতে মঙ্গলবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সূত্রটি জানায়, ওমানের এ প্রস্তাবে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের সমর্থন রয়েছে। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালির ওপর একক নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে না; বরং আঞ্চলিক অংশীদারত্বের ভিত্তিতে এটি পরিচালিত হবে।

প্রস্তাবটি মালাক্কা প্রণালির মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে। সেখানে প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো স্বেচ্ছায় অর্থ প্রদান করে, যা নৌ-চলাচল নিরাপদ রাখা, পরিবেশ সংরক্ষণ এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে ব্যয় করা হয়।

গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র হঠাৎ করেই ইরানের ওপর বিমান হামলা স্থগিত করে। এতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল পুনরায় শুরু হতে পারে। সংঘাত শুরুর আগে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালির মাধ্যমে পরিবাহিত হতো।

আরও পড়ুন

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৪৩৩৩, আহত ১২ হাজার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে এবং সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর সামরিক হামলা শুরু করবে বলেও সতর্ক করেন তিনি। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ প্রণালি ইস্যুতে ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আলোচনায় আরাগচি আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কারণে হরমুজ প্রণালিতে সৃষ্টি হওয়া নিরাপত্তাহীনতা দূর করতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সূত্র : রয়টার্স

ভোরের আকাশ/এম

হরমুজ প্রণালি

শেয়ার করুন: