শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান, ৪৯ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পাহাং অঙ্গরাজ্যের লিপিস জেলায় পরিচালিত এক বিশেষ অভিযানে মোট ৩৩৪ জনকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন বিভাগ। এ সময় বিভিন্ন দেশের ৪৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে অংশ নেয় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পাহাং শাখার ইমিগ্রেশন অ্যাকশন ইউনিটের ১৪ জন কর্মকর্তা। তারা লিপিস জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস বা কর্মরত সন্দেহে এসব ব্যক্তিকে আটক করেন। অভিযান চলাকালে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের সন্দেহে ৩৩৪ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

জাতিসংঘের সভায় ইরানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র

আটককৃতদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৫১(৫)(বি) অনুযায়ী ১৪ দিনের জন্য রিমান্ডে নিয়ে কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী তদন্ত কার্যক্রম চলবে। পাহাং ইমিগ্রেশন বিভাগ জনসাধারণকে তাদের নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

বিভাগটি জানিয়েছে, অবৈধ অভিবাসী এবং তাদের আশ্রয়দানকারী বা নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর ও আপসহীন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/নি

মালয়েশিয়া

শেয়ার করুন: