শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের ওপর ক্ষুব্ধ আমিরাত কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গোপন সফরের কথা ফাঁস করায় ক্ষুব্ধ হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি ইসরায়েলের কাছে এ ব্যাপারে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে।

এ ঘটনায় আমিরাতের কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা বলেছেন, নেতানিয়াহুর দপ্তর থেকে তথ্য ফাঁস করার যে ধারা রয়েছে, এটি তারই অংশ। নেতানিয়াহুর সফরের কথা ফাঁসের বিষয়টি কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজ শুক্রবার (১৫ মে) এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর দপ্তর থেকে সফরের বিষয়টি ফাঁস করার বিষয়টিকে ভালোভাবে নেয়নি আমিরাত। সূত্রটি আরও বলেছেন, ইসরায়েল গোপন কূটনৈতিক খবর ফাঁস করায় নেতানিয়াহুকে আমিরাত কখনো সফরের আমন্ত্রণ জানায়নি।

২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমন্ত্রণ জানায়নি দেশটি। কিন্তু গোপনে তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে মুসলিম দেশটি।

আরও পড়ুন

শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প

এরআগে একাধিক ইসরায়লি গণমাধ্যম জানিয়েছিল, গত ২৬ মার্চ নেতানিয়াহু আমিরাতের আল-আইনে আসেন। ওই সময় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র যুদ্ধ চলছিল।

নেতানিয়াহুর সফরের সময় আমিরাত ও ইসরায়েল নিরাপত্তা ও গোয়েন্দা সম্পর্কও জোরদার করে। এর অংশ হিসেবে ইসরায়েলি গোয়েন্দারা আমিরাত সফর করেছেন। সূত্র: আই২৪ নিউজ

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: