ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, সৌদির সমর্থন

গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তেল আবিব ক্রমেই চাপে পড়ছে। একের পর এক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
সোমবার (১১ আগস্ট) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার মনোভাব প্রশংসনীয় এবং এটি দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি আন্তর্জাতিক সমর্থনকে আরও শক্তিশালী করবে।
পর্যবেক্ষকরা বলছেন, ক্রমবর্ধমান এই সমর্থন ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে। এত দিন গাজা পরিস্থিতি নিয়ে নীরব থাকা মিত্র দেশগুলোও এখন তেল আবিবের নীতির সমালোচনায় মুখ খুলছে। এমনকি যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে এসেছে, তারাও ধীরে ধীরে অবস্থান বদলাচ্ছে।
তবে আন্তর্জাতিক চাপের মুখেও গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শিথিলতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
ভোরের আকাশ//হ.র