শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে অন্তত ৪৮০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নজিরবিহীন তীব্র দাবদাহের কারণে নেদারল্যান্ডসে এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশটিতে গত ২২ থেকে ২৮ জুন অতিরিক্ত ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। তীব্র দাবদাহের কবলে পড়ে প্রাণ হারানো এসব মানুষের বেশিরভাগের বয়স ৮০ বছর কিংবা তারও বেশি। এসব মৃত্যুর বেশিরভাগই নেদারল্যান্ডসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রেকর্ড করা হয়েছে, যেখানে তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দাবদাহ চলাকালীন নেদারল্যান্ডসে গত জুনের তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। ওই সময় দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায়।

আরও পড়ুন

রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০

এর আগে, ফ্রান্স কর্তৃপক্ষ বলেছে, দাবদাহের কারণে দেশটিতে স্বাভাবিকের চেয়ে অন্তত ১ হাজার জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পালে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বিজ্ঞানীরা বলেছেন, গত ২০ জুন শুরু হওয়া এই দাবদাহ ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে তীব্র তাপপ্রবাহ।

ভোরের আকাশ/এম

নেদারল্যান্ডস

শেয়ার করুন: