শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরাশক্তিগুলোর ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত প্রমাণ করে যে বিশ্বমঞ্চে পরাশক্তিগুলোর প্রভাব দিন দিন সীমিত হয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জন্য কোনো হুমকি কি না- এমন প্রশ্নের জবাবে তিনি আন্তর্জাতিক ক্ষমতার এই নতুন মেরুকরণের কথা তুলে ধরেন।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ প্রধান বলেন, আমার মনে হয় এখন সময় এসেছে পরাশক্তিগুলোর নিজেদের শক্তির যে সীমাবদ্ধতা রয়েছে, তা উপলব্ধি করার।

তিনি আরও যোগ করেন, বিশ্বমঞ্চে বিভিন্ন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বদলে গেছে। অনিবার্যভাবেই শক্তির সম্পর্কের এই নতুন রূপ বিশ্ব পরিচালনার ক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করেছে।

আরও পড়ুন

বিদিশা এরশাদ গ্রেপ্তার

গাজা সংকট নিরসনে গঠিত নতুন বৈশ্বিক বোর্ডের বিষয়ে কথা বলতে গিয়ে গুতেরেস জানান, আন্তর্জাতিক এই প্রেক্ষাপটে জাতিসংঘের দুশ্চিন্তা করার কিছু নেই।

ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী তিনি বলেন, বিষয়টি নিয়ে জাতিসংঘের চিন্তিত হওয়ার কারণ নেই; যাদের ভাবার কথা, দুশ্চিন্তা করার দায় কেবল তাদেরই। সূত্র: আল-জাজিরা

ভোরের আকাশ/এম

জাতিসংঘ মহাসচিব

শেয়ার করুন: