শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–কে হত্যার ঘটনা ঘটিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলে অভিযোগ করেছে তেহরান। এ ঘটনায় ইসলামি প্রজাতন্ত্র কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন, এ হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা।

রোববার (১ মার্চ) প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড মুসলিমদের বিরুদ্ধে ‘যুদ্ধঘোষণা’ হিসেবে গণ্য করা হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শের একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হচ্ছে।

পেজেশকিয়ান আরও বলেন, সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক রিপাবলিকের একটি অধিকার এবং বাধ্যবাধকতা।

তিনি বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী এবং হোতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ কর্তব্য ও অধিকার বলে মনে করে।

সূত্র:আরব নিউজ।

ভোরের আকাশ/এনএস

আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাযুদ্ধ

শেয়ার করুন: