শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানবিরোধী আগ্রাসনে ইউএই জড়িত ছিল: আরাগচির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সরাসরি জড়িত ছিল। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ইসরায়েলের সঙ্গে জোট গঠন করেও দেশটি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। পরে তার বক্তব্যের কিছু অংশ ইরানের সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়।

আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাত সরাসরি ভূমিকা রেখেছে। তার ভাষায়, তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে, যেখান থেকে ইরানের বিরুদ্ধে গোলাবর্ষণ এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। তিনি ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেন।

তার মতে, ইসরায়েলের সঙ্গে জোট গঠন করেও ইউএই নিরাপত্তা অর্জন করতে পারেনি। ইরানের প্রতি তাদের নীতি পুনর্বিবেচনা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর পর এটি তেহরান থেকে প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর।

তিনি মূলত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে অংশ নিতে ভারতে এসেছেন। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা হতে পারে।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: