শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজ পুননির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৫, ৭:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজ পুননির্বাচিত
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজ পুননির্বাচিত

অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হয়েছেন। সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণ প্রদানকালে তিনি জানান, তার দল জরিপে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 

শনিবার (৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। 

সিডনিতে সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ানরা সংখ্যাগরিষ্ঠ লেবার সরকারকে নির্বাচিত করেছে। বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে, অস্ট্রেলিয়ানরা আশাবাদী। নাগরিকরা অস্ট্রেলিয়ান পদ্ধতিতে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে। 

দেশটির নির্বাচনে লেবার পার্টির প্রার্থী আলী ফ্রান্স ডিকসন আসন লাভ করার পর প্রধান বিরোধী দল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন আলবানিজকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি ফোনে আলবানিজকে তার জয় উদযাপনে শুভেচ্ছা জানান। 

এবারের নির্বাচনে আলবানিজের দল লেবার পার্টি দেশের জীবনযাত্রার ব্যয় এবং আবাসন সংকটকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির কূটনৈতিক নীতি নিয়ে অস্ট্রেলীয় ভোটারদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছিল, কারণ অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও ট্রাম্প শুল্ক আরোপে ছাড় দেননি। 

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় শনিবার (৩ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ১ কোটি ৮০ লাখ ভোটারের মধ্যে রেকর্ড সংখ্যক ৮০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন । 

ভোরের আকাশ/আমর

 

শেয়ার করুন: