শিরোনাম
দেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগগুপ্তদের সঙ্গে ফ্যাসিবাদের নতুন সখ্যতা প্রমাণিত: রিজভীমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনাদেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগগুপ্তদের সঙ্গে ফ্যাসিবাদের নতুন সখ্যতা প্রমাণিত: রিজভীমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো অনেক কাজ বাকি: ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো অনেক কাজ বাকি: ইউরোপীয় ইউনিয়ন
ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো অনেক কাজ বাকি: ইউরোপীয় ইউনিয়ন

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে একটি টেকসই শান্তি চুক্তিতে পৌঁছাতে এখনো অনেক কাজ বাকি রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে ইইউ জোর দিয়ে বলেছে যে, নিজেদের নিরাপত্তা সংক্রান্ত যেকোনো বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ইইউর মুখপাত্র পাওলা পিনহো বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য এখনো অনেক কাজ করতে হবে। তবে সবার আগে যুদ্ধ শুরু করা পক্ষের সদিচ্ছা থাকা প্রয়োজন।

তিনি বলেন, এ বিষয়ে অনেক কাজ বাকি রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যিনি প্রথমে যুদ্ধ শুরু করেছেন, তার পক্ষ থেকে সদিচ্ছা থাকতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে এমন একটি চুক্তির কথা বলার পর ইইউর পক্ষ থেকে এ মন্তব্য এলো, যাতে ‘পুরো ইউরোপ’ যুক্ত থাকবে বলে উল্লেখ করেছিলেন তিনি।

পাওলা পিনহো আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তাকে প্রভাবিত করে- এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব স্পষ্টতই জোটটির নিজের।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: