শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে সমঝোতা স্বাক্ষরে জেনেভা যাচ্ছেন জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স                    ফাইল ছবি
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একজন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ইরানের ওপর থেকে এখনই কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না। তেহরান তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার পরই কেবল নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভায় এই সমঝোতা স্মারক সই হওয়ার পর দুই দেশের মধ্যকার অনিষ্পন্ন বিষয়গুলো নিয়ে পরবর্তী কারিগরি ও কৌশলগত আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যে সমুদ্রসীমার নিরাপত্তা জোরদারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বনেতাদের প্রতি বিশেষ আহ্বান জানানোর পরিকল্পনা করছেন। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালিতে’ নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করতে অংশীদার দেশগুলোকে উৎসাহিত করবেন ট্রাম্প।

আরও পড়ুন

ইউক্রেনের হামলায় রাশিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে, পুতিনের স্বীকারোক্তি

দীর্ঘদিন ধরে চলা এই কূটনৈতিক অচলাবস্থা কাটানোর পেছনে মধ্যস্থতাকারী দেশ কাতারের বড় ভূমিকা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত সপ্তাহে কাতারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরান সফর শেষে একটি সংশোধিত খসড়া চুক্তি নিয়ে ওয়াশিংটনে ফেরে। এই খসড়াটিকেই দুই দেশের মধ্যকার চলমান আলোচনার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ‘ব্রেকথ্রু’ বা অগ্রগতি হিসেবে দেখছেন মার্কিন নীতি-নির্ধারকরা। সূত্র : মিডল ইস্ট আই

ভোরের আকাশ/ইউএম
 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট

শেয়ার করুন: