শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। শনিবার (১৯ জুলাই) দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরের একটি কারাগারে এই দণ্ড কার্যকর করা হয়।

ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিনজন ব্যক্তি যৌথভাবে তিন নারীকে ধর্ষণ করেছিলেন। বিচার প্রক্রিয়া শেষে তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির আদেশ দেওয়া হয় এবং তা দ্রুত কার্যকর করা হয়েছে।

স্থানীয় বিচার বিভাগের প্রধান হায়দার আসিয়াবি জানিয়েছেন, এই তিন ব্যক্তি একটি সংঘবদ্ধ ধর্ষণচক্রের সদস্য ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের দ্রুত গ্রেফতার ও বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়। যদিও অভিযুক্তদের পরিচয় বা ঘটনার বিস্তারিত আর প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ইরানে ধর্ষণ ও হত্যার মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, বিশ্বে চীনের পর ইরানেই সবচেয়ে বেশি সংখ্যায় মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকে।

এ ঘটনার পর ইরানে আইনশৃঙ্খলা রক্ষা ও যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা আবারও স্পষ্ট হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: