শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘আমি আসলে মূল্যস্ফীতি ভালোবাসি’:ট্রাম্পের মন্তব্য ঘিরে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। দেশটিতে গত তিন বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরকারি পরিসংখ্যান প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস (BLS)-এর তথ্য অনুযায়ী, মে মাসে মূল্যস্ফীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। এপ্রিল মাসে এই হার ছিল ৩ দশমিক ৮ শতাংশ।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি এটা ভালোবাসি। সংখ্যাগুলো দুর্দান্ত। আমি আসলে মূল্যস্ফীতি ভালোবাসি।” তিনি আরও দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে মূল্যস্ফীতি দ্রুত কমে আসবে।

পরবর্তীতে অবশ্য তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় বেশি বাড়েনি।

ট্রাম্প আরও বলেন, “যুদ্ধের মধ্যেও মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় অনেক কম রয়েছে। যুদ্ধ শেষ হলে এটি আরও কমে আসবে।”

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের মাঝামাঝি সময়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছিল, যা ছিল সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ হার। বর্তমান হার তুলনামূলকভাবে কম হলেও এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য এবং আসন্ন নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি বাড়লে ফেডারেল রিজার্ভ ব্যয় নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়াতে পারে। গত মে মাসে যুক্তরাষ্ট্রে গ্যাস ও বিদ্যুৎসহ জ্বালানি খরচ আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন

দিল্লির রাজনীতিতে তৃণমূল-কংগ্রেস একীভূতকরণের জল্পনা তুঙ্গে

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (AAA)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে নিয়মিত পেট্রোলের গড় দাম প্রতি গ্যালন ৪ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে। ২৮ ফেব্রুয়ারিতে ইরানে হামলার সময় এই দাম ছিল ২ দশমিক ৯৮ ডলার।

BLS আরও জানায়, বিমান ভাড়া, চিকিৎসা ও ব্যক্তিগত সেবা, বিনোদন এবং যোগাযোগ খরচও বেড়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, যুদ্ধ দ্রুত শেষ হলেও হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক অবস্থায় ফিরতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে। সূত্র: বিবিসি 

ভোরের আকাশ/সু.পা

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি

শেয়ার করুন: