শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেষ হয়েছে পুতিন-শির সংক্ষিপ্ত বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ট্রাম্প-শি বৈঠকের চারদিন যেতেই দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রুশ প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এটি চীনের মাটিতে রুশ নেতার ২৫তম সফর।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ক্রেমলিনের প্রকাশিত সূচি অনুযায়ী, এখন দুই দেশের প্রতিনিধিদল নিয়ে বৃহত্তর পরিসরে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তার সমকক্ষ ওয়াং ই-এর সঙ্গে আলাদা বৈঠক করবেন।

বৈঠকে প্রেসিডেন্ট পুতিন আগামী বছর রাশিয়া সফরের জন্য চীনের প্রেসিডেন্ট মি চিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। পুতিন বলেন, বেইজিং ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্ব স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে। শি চিনপিং সর্বশেষ গত বছরের মে মাসে রাশিয়া সফর করেছিলেন।


চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ শিশুদের উচ্ছ্বাসপূর্ণ দৃশ্য দেখা গেছে। বহু শিশু রাশিয়া ও চীনের পতাকা নাড়িয়ে লাফাচ্ছিল এবং ম্যান্ডারিন ভাষায় পুতিনকে ‘স্বাগতম, স্বাগতম! উষ্ণ স্বাগতম!’ বলে চিৎকার করছিল। চীন ও রাশিয়ার প্রতিনিধিদলগুলোর বৈঠক হয় সেখানে।

উদ্বোধনী বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেন, উন্নয়ন ও জাতীয় পুনরুজ্জীবনের লক্ষ্য অর্জনে চীন ও রাশিয়ার একে অপরকে সহায়তা করা উচিত। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় আরো শক্তিশালী এবং অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন

পোনাবাহী গাড়ি আটকে লাখ টাকা চাঁদাবাজি

নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগেই এই বৈঠক শুরু হয়। এটি ‘সংক্ষিপ্ত বা ন্যারো ফরম্যাট’ বৈঠক হিসেবে পরিচিত, যেখানে সাধারণত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছোট পরিসরে আলোচনা করা হয়। এই বৈঠকটি প্রায় ১৫ মিনিট চলে। এরপর দুই নেতা তাদের নিজ নিজ প্রতিনিধিদলের সঙ্গে বড় পরিসরের বৈঠকে অংশ নেবেন।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়া ও চীনের অর্থনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে ভালো অগ্রগতি দেখাচ্ছে এবং দুই দেশের বাণিজ্য ও সহযোগিতা আরো শক্তিশালী হচ্ছে। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবে তার ভূমিকা বজায় রেখেছে এবং আন্তর্জাতিক অংশীদারদের কাছে নিয়মিত জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে।

ভোরের আকাশ/ইউএম

সংক্ষিপ্ত বৈঠকপুতিন-শির

শেয়ার করুন: