শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের নতুন ‘প্যাকেজ ভিসা’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পর্যটকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ কর্মসূচি চালু করেছে সৌদি আরব; প্রথম ধাপে বাংলাদেশসহ সাত দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন।

গাল্ফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ভ্রমণকারীরা একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের মাধ্যমে একসঙ্গে বিমান টিকেট, হোটেল বুকিং এবং ইলেকট্রনিক পর্যটন ভিসা পাবেন। ফলে আলাদাভাবে পর্যটন ভিসার আবেদন করার প্রয়োজন হবে না।

প্রথম ধাপে যেসব দেশের নাগরিক এই সুবিধা পাবেন, সেগুলো হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকো।

যেভাবে কাজ করবে প্যাকেজ ভিসা: সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, অনুমোদিত ভ্রমণ প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিক পর্যটন ভিসা ইস্যু করা হবে।

এ ক্ষেত্রে সৌদি দূতাবাসে যেতে হবে না বা পৃথকভাবে ভিসার আবেদন জমা দিতে হবে না।

ভ্রমণকারীদের অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে নির্ধারিত প্যাকেজ নির্বাচন করে অনলাইনে দাম পরিশোধ করবেন। এরপর ই-মেইলের মাধ্যমে তারা ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণ-সংক্রান্ত নথি পাবেন।

সৌদি পর্যটন মন্ত্রণালয় এখন পর্যন্ত 'রিজার্ভাল' ও 'আলমুসাফার' নামের দুটি কোম্পানিকে এই সেবা দেওয়ার অনুমোদন দিয়েছে।

ভিসার মেয়াদ ও প্যাকেজের শর্ত: এই সিঙ্গেল-এন্ট্রি (একবার প্রবেশের সুযোগ) ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকবে তিন মাস। দর্শনার্থীরা এই ভিসায় সৌদি আরবে ন্যূনতম ২ দিন এবং সর্বোচ্চ ৮৮ দিন অবস্থান করতে পারবেন।

প্রতিটি ভ্রমণ প্যাকেজে থাকবে–

• নিশ্চিত যাওয়া-আসার (রাউন্ড-ট্রিপ) বিমান টিকেট

• সৌদি পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত চার তারকা বা তার বেশি মানের হোটেলে থাকার ব্যবস্থা

• ইলেকট্রনিক পর্যটন ভিসা

প্রাপ্তবয়স্কদের জন্য প্যাকেজের ন্যূনতম দাম প্রথম দুই দিনের ক্ষেত্রে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতি দিনের জন্য আরও ১ হাজার রিয়াল যোগ হবে।

পর্যটকরা চাইলে এই প্যাকেজের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকেট, বিনোদনমূলক কার্যক্রম এবং পর্যটন অভিজ্ঞতার অতিরিক্ত সেবাও যুক্ত করতে পারবেন।

ওমরাহ অন্তর্ভুক্ত নয়

এই প্যাকেজ ভিসায় মক্কা ও মদিনায় ওমরাহ পালনের কোনো ব্যবস্থা বা সেবা অন্তর্ভুক্ত থাকবে না।

তবে ভিসা নিয়ে সৌদি আরবে পৌঁছানোর পর দর্শনার্থীরা পবিত্র দুই নগরীসহ দেশটির যে কোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।

একবার ভিসা ইস্যু হওয়ার পর সেটি আলাদাভাবে বাতিল করা যাবে না। তবে কোনো কারণে ভ্রমণ প্যাকেজ বাতিল হলে সংশ্লিষ্ট ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য প্রবেশের সুযোগ আরও বাড়াতে আগামীতে এই কর্মসূচিতে নতুন নতুন দেশের নাম যুক্ত করা হবে।

ভিশন ২০৩০-এর অধীনে পর্যটন খাতের প্রসার

সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক পর্যটকদের জন্য প্রবেশ আরও সহজ করার উদ্যোগের অংশ হিসেবে এই প্যাকেজ ভিসা চালু করা হয়েছে।

আরও পড়ুন

ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর

পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির ইনস্যুরেন্স অথরিটির যৌথ উদ্যোগে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক পর্যটন বাড়াতে সৌদি আরব ভিসা-অন-অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালু করেছে।

ভোরের আকাশ/ এনউব

সৌদি আরব

শেয়ার করুন: