শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানকে চড়া মূল্য দিতে হবে : হুঁশিয়ারি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানকে চড়া মূল্য দিতে হবে : হুঁশিয়ারি নেতানিয়াহুর
ইরানকে চড়া মূল্য দিতে হবে : হুঁশিয়ারি নেতানিয়াহুর

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা বাড়তে থাকলো, যখন ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সোরোকা মেডিকেল সেন্টারে সরাসরি আঘাত হানে। এতে অন্তত ৮০ জন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঘটনার পর জরুরি সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “ইরান এই হামলার জন্য চরম মূল্য দেবে। আমাদের নাগরিকদের রক্তপাত আমরা কোনোভাবেই মেনে নেব না। জবাব অবশ্যই দেওয়া হবে।”

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সোমবার সকালেই ইরান থেকে প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বাধা দেওয়া গেলেও একটি সরাসরি আঘাত হানে সোরোকা হাসপাতালে। ওই সময় হাসপাতালটি ছিল পূর্ণ কার্যক্রমে চালু এবং সেখানে সাধারণ রোগীর পাশাপাশি যুদ্ধাহত সেনা ও বেসামরিক নাগরিকরাও চিকিৎসাধীন ছিলেন।

গোয়েন্দা সূত্রগুলো জানায়, এই প্রথম ইরান ‘ক্লাস্টার মিউনিশন’ ব্যবহার করেছে, যা আকাশে নির্দিষ্ট উচ্চতায় বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে অসংখ্য ছোট বিস্ফোরক। এগুলো প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে আঘাত হানতে পারে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতিরোধ করা অত্যন্ত কঠিন।

নেতানিয়াহুর কড়া বার্তা ইঙ্গিত দেয়, ইসরায়েল অচিরেই ইরানের বিরুদ্ধে পাল্টা সামরিক পদক্ষেপ নিতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এভাবে চলতে থাকলে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।

 

ভোরের আকাশ/হ.র

নেতানিয়াহুইরান

শেয়ার করুন: