শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান
জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে ইরান। বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

বিষয়টি নিশ্চিত করে গার্ডিয়ান কাউন্সিলের এক মুখপাত্র জানান, বুধবার (২৫ জুন) ইরানের পার্লামেন্টে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত সংক্রান্ত একটি বিল পাস হয়। পরদিন বৃহস্পতিবার সেটিকে অনুমোদন দেয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা গার্ডিয়ান কাউন্সিল। ফলে আইএইএর সঙ্গে ইরানের আনুষ্ঠানিক সম্পর্ক স্থগিত হয়েছে।

এর আগে সরকারি ঘরানার সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, পার্লামেন্টে অনুমোদিত ওই বিল অনুসারে, এখন থেকে আইএইএ পরিদর্শকদের ইরানে প্রবেশ করতে হলে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের পূর্বানুমতি এবং পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন হবে।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েলি বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে বিমান হামলা চালায়। ওই ঘটনার পর থেকেই আইএইএর প্রতি অসন্তুষ্ট ছিল ইরান। দেশটির অভিযোগ—ইসরায়েলের হামলার পরিকল্পনায় পরোক্ষভাবে ভূমিকা রেখেছে জাতিসংঘের এই সংস্থা।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই পার্লামেন্টে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের বিল উত্থাপন ও গৃহীত হয় এবং পরদিন তা অনুমোদিত হয় গার্ডিয়ান কাউন্সিলের মাধ্যমে।

 

ভোরের আকাশ/হ.র

ইরানজাতিসংঘ

শেয়ার করুন: