শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ৫:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পাকিস্তানকে ইরানের জনগণের "দ্বিতীয় বাড়ি" বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান। রোববার (৩ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে পাকিস্তান আমাদের যে সমর্থন দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। পাকিস্তান কেবল প্রতিবেশী নয়, এটি আমাদের দ্বিতীয় ঘর।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী হাউসে অনুষ্ঠিত ওই সম্মেলনে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) ও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির মাধ্যমে অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি এবং সংস্কৃতি—বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা হবে বলে জানা গেছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান ও ইরানের সম্পর্ক যুগান্তকারী সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় সাদৃশ্যের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি আরও বলেন, “এই অঞ্চলসহ পুরো মুসলিম বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য আমাদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের ঐক্য অতি প্রয়োজনীয়। একতাবদ্ধ হয়ে আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।”

ইরান-পাকিস্তান সম্পর্ক আরও গভীর ও স্থিতিশীল করতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ সফরকে এক নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: