শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবারের এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহে ফ্লোরেস অঞ্চলে এটি একই মাত্রার দ্বিতীয় ভূমিকম্প। এর আগে সোমবার (১৭ আগস্ট) জার্মানির জিএফজেড রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, ৫ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সেটিরও উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার নিচে।

সোমবারের কম্পনটি আসে তার মাত্র দুই দিন পর, যখন শনিবারের শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছিল। ওই ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ফ্লোরেসে অন্তত ৫৩ জন নিহত হন।

একাধিক ভূমিকম্পে পূর্ব নুসা তেংগারা প্রদেশে ৯০০টির বেশি বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ৪৫০টি ঘরবাড়ি। এ পরিস্থিতিতে প্রায় ৫ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে হয়েছে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আহত হয়েছেন ১৩৫ জন। শুধু ফ্লোরেস অঞ্চলেই ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা অন্তত ২৪১টি।

আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

নতুন ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। পরে সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়।

এদিকে, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ত্রাণকর্মীরা দুর্গতদের মধ্যে চাল, প্রস্তুত খাবার, পানীয় জল, কম্বল ও ওষুধ বিতরণ করছেন। বাস্তুচ্যুতদের থাকার জন্য বিভিন্ন স্থানে জরুরি আশ্রয়কেন্দ্রও স্থাপন করা হয়েছে। সূত্র :  দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভোরের আকাশ/ইউএম

ভূমিকম্প,ইন্দোনেশিয়া

শেয়ার করুন: