শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাইতিতে মার্কিন দূতাবাসের কাছে গোলাগুলি, জারি নিরাপত্তা সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হাইতিতে মার্কিন দূতাবাসের কাছে গোলাগুলি, জারি নিরাপত্তা সতর্কতা
হাইতিতে মার্কিন দূতাবাসের কাছে গোলাগুলি, জারি নিরাপত্তা সতর্কতা

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে মার্কিন দূতাবাসের নিকট তীব্র গোলাগুলির ঘটনায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবারের এই ঘটনার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দূতাবাস প্রাঙ্গণের বাইরে সব ধরনের আনুষ্ঠানিক চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, পোর্ট-অ-প্রিন্সের তাবারে এলাকায়, যা বিমানবন্দর ও দূতাবাসের কাছেই অবস্থিত, সেখানে পুলিশ ও সশস্ত্র গ্যাং সদস্যদের মধ্যে দীর্ঘক্ষণ গুলিবিনিময় চলে।

চরম গ্যাং সহিংসতায় বিপর্যস্ত ক্যারিবীয় এই দরিদ্র দেশটির অধিকাংশ অঞ্চল বর্তমানে প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা হত্যাকাণ্ড, অপহরণ, ধর্ষণসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের প্রথমার্ধেই গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩,১৪১ জন।

এদিকে, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে হাইতির পুলিশ এক সাবেক সিনেটরকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, গ্যাং অর্থায়ন ও হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।

সূত্র: এএফপি

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: