শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ নেতানিয়াহুর

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  তবে একইসঙ্গে তিনি গাজা শহর দখলের পরিকল্পনারও অনুমোদন করেছেন। তবে তার এই দুটি সিদ্ধান্ত একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক।

সেনাবাহিনীর গাজা বিভাগ পরিদর্শনকালে ইসরায়েলি চ্যানেল ১২-এ সম্প্রচারিত এক  বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি।

তিনি বলেন, ‘একইসঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছি।’ ইসরায়েলের ধারণা, হামাসের হাতে এখনও ৫০ জন জিম্মি আটক রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত।

নেতানিয়াহু বলেন, ‘আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আছি, এবং এই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য রিজার্ভ সৈন্য এবং নিয়মিত সেনাবাহিনীর প্রতিক্রিয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘হামাসকে পরাজিত এবং সমস্ত বন্দিকে মুক্তি - এই দুটোই একইসঙ্গে এগিয়ে যেতে হবে।

হামাস মিসরীয়-কাতারি প্রস্তাব গ্রহণের ঘোষণা করার পর নেতানিয়াহু প্রথমবারের মতো সরাসরি কোনও সম্ভাব্য বিনিময় চুক্তির কথা বললেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, পরিকল্পনায় গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরায়েলি সৈন্যদের পুনঃস্থাপন এবং ৬০ দিনের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজা শহর দখলের পরিকল্পনাও অনুমোদন করেছেন।  এরপরই বৃহস্পতিবার উপত্যকাটিতে অভিযান শুরু করেছে দখলদার বাহিনী। পরিকল্পনা অনুসারে, প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে প্রথমে দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে। অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন ও ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে সেদিন থেকেই গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত অন্তত ৬২ হাজার ১৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো হতাহত মানুষের সংখ্যার তথ্যের জন্য এ মন্ত্রণালয়ের তথ্যকেই সবচেয়ে নির্ভরযোগ্য হিসেবে মানছে।

ভোরের আকাশ/তা.কা

জিম্মি মুক্তিনেতানিয়াহুরগাজা যুদ্ধ

শেয়ার করুন: