শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

ইরানে মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনেই শ্বাসরোধে হত্যা, গ্রেফতার বাবা-মা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানন্দজে অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার অভিযোগে হেলিয়া ফাত্তাহির বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, দুই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পরিবারকে জানানোর পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

কুর্দিস্তান প্রদেশের অপরাধ পুলিশের প্রধান শাহরাম আবদি মঙ্গলবার (২৪ নভেম্বর) জানান, জিজ্ঞাসাবাদে হেলিয়ার বাবা-মা দুজনই হত্যার দায় স্বীকার করেছেন।

তিনি বলেন, এক তরুণীর মৃত্যুর খবর পেয়ে গোয়েন্দারা ওই বাড়িতে যান এবং তাকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হন। বাবা-মায়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ‘পারিবারিক বিরোধের’ জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

মানবাধিকার সংস্থা ‘হেঙ্গাও’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রাতে সানন্দজের নায়সার এলাকার নিজ বাড়িতে হেলিয়া ফাত্তাহিকে হত্যা করা হয়।

সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ঘটনার এক সপ্তাহ আগে হেলিয়া পরিবারকে তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন। এরপর বাবা-মা তাকে মারধর করেন এবং শ্বাসরোধে হত্যা করেন। হেঙ্গাও এবং অপর মানবাধিকার সংস্থা হানা উভয়ই এই ঘটনাকে কথিত ‘অনার কিলিং’ হিসেবে অভিহিত করেছে।

পুলিশ এবং হেঙ্গাও হেলিয়ার বয়স ১৯ বছর বলে উল্লেখ করলেও হানা জানিয়েছে তার বয়স ছিল ১৬ বছর। তবে তার অন্তঃসত্ত্বা হওয়া বা কীভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি।

এদিকে হানা অভিযোগ করেছে, তাদের প্রকাশিত হেলিয়া ফাত্তাহির একটি ছবিতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে হিজাব যুক্ত করে এবং কোনও সূত্র উল্লেখ না করেই তা পুনঃপ্রকাশ করেছে ইরানি সংবাদ সাইট ‘রোকনা’। হানা একে ছবির বিকৃতি এবং সাংবাদিকতার নীতিমালার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন

মালিতে ৩৪৯ রুশ সেনার মৃত্যু

‘স্বচ্ছ তথ্যের অভাব’ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের হিসাব অনুযায়ী, চলতি বছরের ২১ মার্চ থেকে ১৩ অক্টোবরের মধ্যে ইরানে অন্তত ৮৪ জন নারী ও কন্যাশিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার মধ্যে ৭৫টি ঘটনায় হত্যাকারী ছিলেন তাদের পরিচিত কেউ। নিহতদের মধ্যে ১২ জনের বয়স ছিল ১৮ বছরের নিচে এবং তাদের আটজনকে বাবা, ভাই বা রক্তের সম্পর্কের অন্য আত্মীয়রা হত্যা করেছেন। এই হিসাবে কেবল গণমাধ্যমে আসা ঘটনাগুলোই অন্তর্ভুক্ত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আগে সোমবার এক বিবৃতিতে হানা জানায়, ইরানে নথিভুক্ত নারী হত্যার সংখ্যা বৃদ্ধিতে তারা উদ্বিগ্ন। সংস্থাটির আইনি দফতর বলেছে, স্বচ্ছ তথ্যের অভাব এবং পারিবারিক সহিংসতার অসংখ্য ঘটনা অপ্রকাশিত থেকে যাওয়ায় সমস্যার প্রকৃত মাত্রা নিরূপণ করা অসম্ভব হয়ে পড়েছে। ঝুঁকিতে থাকা নারীদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র ও আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সূত্র: ইরনা  

ভোরের আকাশ/ইউএম
 

ইরান

শেয়ার করুন: