শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেপালে বন্যার্তদের জন্য যুক্তরাষ্ট্রের ৫ লাখ ডলার সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ৫ লাখ ডলার আর্থিক সহায়তা ও একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের মাধ্যমে এই ৫ লাখ ডলার দেওয়া হবে। বন্যাকবলিত মানুষের জরুরি আশ্রয়, খাদ্য, ওষুধ, নিরাপদ পানি, ত্রাণসামগ্রী, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অর্থ ব্যয় করা হবে।

এ ছাড়া নেপালের সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের সদস্যদের সমন্বয়ে পরিচালিত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পরামর্শ দিতে একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টা পাঠাচ্ছে ওয়াশিংটন। তবে বিবৃতিতে ওই উপদেষ্টার নাম বা পরিচয় জানানো হয়নি।

গত বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বান দেখা দেয়। রাসুয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী ভোটেকোশির পানির অস্বাভাবিক বৃদ্ধিকে এ দুর্যোগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার পর রাসুয়ার বিভিন্ন এলাকায় জমে থাকা কাদা ও পাথরের স্তূপ থেকে এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অন্তত ৫৭৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পর্যটক রয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটকদের মধ্যে শতাধিক ভারতীয়, ৫৪ জন মার্কিন, ৩৩ জন ব্রিটিশ এবং শতাধিক নেপালি নাগরিক রয়েছেন। এ ছাড়া নিখোঁজদের তালিকায় কয়েক ডজন পুলিশ সদস্য, সেনাসদস্য ও বিদ্যুৎকর্মীও রয়েছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে নেপাল সরকারকে সহযোগিতা করতে কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। সূত্র : সিএনএন

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: