শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনো চুক্তি নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে এখনই কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেছে তেহরান।

সোমবার (২৫ মে) রাজধানী তেহরানে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, সোমবারই (২৫ মে) সম্ভবত একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে। তবে ইসমাইল বাঘাই বলেন, আলোচনায় থাকা বেশিরভাগ বিষয়ে আমরা একটি পর্যায়ে পৌঁছেছি। কিন্তু এর অর্থ এই নয় যে, এখনই চুক্তি সই হয়ে যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় থাকা সম্ভাব্য সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।’ যদিও পরে তিনি বলেন, ‘তিনি আলোচকদের তাড়াহুড়া না করতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

হিজবুল্লাহর প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, আমরা ভেবেছিলাম গত রাতে কিছু খবর আসতে পারে। হয়তো আজ আসবে। তবে বিষয়টি নিয়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরি করা ঠিক হবে না।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মার্কিন হামলায় আহত হওয়ার পর বর্তমানে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। এতে তার দূতদের সঙ্গে যোগাযোগ জটিল হয়ে পড়েছে এবং আলোচনার গতি ধীর হয়েছে।

ভোরের আকাশ/এম

যুক্তরাষ্ট্র

শেয়ার করুন: