পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআইয়ের ডেপুটি পরিচালক

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কো-ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু বেইলি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দায়িত্ব নেওয়ার এক বছরের কিছু বেশি সময় পর দেশটির অন্যতম প্রধান আইন প্রয়োগকারী সংস্থা ছাড়ছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেইলি জানান, পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য তিনি পদ ছাড়ছেন।
রিপাবলিকান পার্টির সঙ্গে ঘনিষ্ঠ বেইলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। এফবিআইয়ে যোগ দেওয়ার আগে তিনি মিসৌরির অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
এফবিআই পরিচালক কাশ প্যাটেলের অধীনে দায়িত্ব পালনকালে বেইলি নির্বাচন-সংক্রান্ত তদন্ত তদারকিতে ভূমিকা রাখেন। চলতি বছরের শুরুর দিকে জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের নির্বাচনের ব্যালট জব্দের সময়ও এফবিআই কর্মকর্তাদের সঙ্গে তিনি উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেইলি লেখেন, আমি আত্মবিশ্বাসী যে পরিচালক প্যাটেল এফবিআইয়ে সংস্কার অব্যাহত রাখবেন, সহিংস অপরাধ মোকাবিলা, দেশের নিরাপত্তা রক্ষর, প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত এবং এই উৎকর্ষপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের আস্থা পুনরুদ্ধার করবেন। সূত্র : রয়টার্স
ভোরের আকাশ/এম