শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গ্যাংবিরোধী অভিযানে হাইতিতে ড্রোন হামলায় প্রাণহানি ১২০০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

হাইতির নিরাপত্তা বাহিনীর গ্যাংবিরোধী অভিযানে চালানো বিস্ফোরক বহনকারী ড্রোন হামলায় ১,২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত ৬০ জন বেসামরিক নাগরিক।

মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটি জানায়, গত বছরের মার্চ থেকে রাজধানী পোর্ট-আ-প্রিন্স এর ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক সংযুক্ত কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে এসব অভিযান চালানো হচ্ছে, যা সাম্প্রতিক মাসগুলোতে আরও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব অভিযানে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সামরিক কোম্পানি ভেক্টাস গ্লোবাল, যার নেতৃত্বে রয়েছেন এরিক প্রিন্স। প্রতিষ্ঠানটিকে হাইতিতে সেবা রপ্তানির জন্য লাইসেন্স দিয়েছে  মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, তারা প্রাণঘাতী শক্তির অবৈধ ব্যবহারের একাধিক ঘটনা নথিভুক্ত করেছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়া পর্যন্ত হাইতির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের মার্চ থেকে চলতি বছরের ২১ জানুয়ারি পর্যন্ত ড্রোন হামলায় ১,২৪৩ জন নিহত এবং ৭৩৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩ জন প্রাপ্তবয়স্ক বেসামরিক নাগরিক ও ১৭ জন শিশু রয়েছে। শিশুদের অর্ধেকেরও বেশি, যাদের বয়স ছিল ৩ থেকে ১২ বছরের মধ্যে, গত সেপ্টেম্বর একটি স্পোর্টস সেন্টারে হামলায় নিহত হয়—যেখানে একটি স্থানীয় গ্যাং উপহার বিতরণ করছিল।

ভোরের আকাশ/আ.র

গ্যাংবিরোধী অভিযান

শেয়ার করুন: