শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরাইলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে, তিনি ইসরায়েলকে ভালোবাসেন, কিন্তু দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ও তার নীতিকে মন থেকে অপছন্দ করেন।

সম্প্রতি ‘এমএস নাউ’-এর ‘মর্নিং জো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন হিলারি। তিনি বলেন, আমি বারবার বলেছি—আমি ইসরাইলকে ভালোবাসি, তবে নেতানিয়াহুর সরকার ও তার নীতিকে মন থেকে অপছন্দ করি। ঠিক একইভাবে আমি নিজের দেশ আমেরিকাকে ভালোবাসি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সরকার ও তার কাজকর্মকে একদম মানতে পারি না। ইসরাইলে যা হচ্ছে তা তাদের দেশের ভবিষ্যতের জন্য যেমন ক্ষতিকর, তেমনি যুক্তরাষ্ট্রের জন্যও বেশ উদ্বেগের।

সাক্ষাৎকারে হিলারি আরও উল্লেখ করেন, নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় এলে ওয়াশিংটনের নীতি আরও কঠোর হওয়া প্রয়োজন। তবে ইসরাইলে নতুন কোনো নেতৃত্ব এলে যুক্তরাষ্ট্র তাদের সাথে অনেক সহজ ও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে তিনি মনে করেন।

ইসরাইলি রাজনীতিতে তীব্র প্রতিযোগিতা চলাকালীন হিলারির এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি বিভিন্ন মতামত জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর জোটের চেয়ে বিরোধী দলগুলো কিছুটা এগিয়ে থাকলেও কোনো পক্ষই এককভাবে সরকার গড়ার মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।

ইতোমধ্যে সাতবারের মতো প্রধানমন্ত্রীর পদে বসার প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু। তবে একের পর এক রাজনৈতিক চ্যালেঞ্জে তার বর্তমান জোট বেশ নড়বড়ে হয়ে পড়েছে। নিজের আসন ধরে রাখতে তিনি এখন তার মিত্রদের সমর্থনের ওপর অনেকটাই নির্ভর করছেন। 

শেয়ার করুন: