শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিল্লির হাউজ রানি হোটেল অগ্নিদগ্ধ বাংলাদেশি নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির হাউজ রানি বেড অ্যান্ড ব্রেকফাস্ট (বিএন্ডবি) হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (১১ জুন) তিনি মারা যান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

পুলিশ জানিয়েছে, ওই নারী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) ট্রমা সেন্টারে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ অনন্ত মিত্তাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে পশ্চিমা ২২ দেশের ঐক্যবদ্ধ অবস্থান

গত ৩ জুন হাউজ রানি এলাকায় অবস্থিত ওই হোটেলে আগুন লাগে। ভয়াবহ এই ঘটনায় ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয় এবং ৪৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২-এ। সর্বশেষ বাংলাদেশি নারীর মৃত্যুর মধ্য দিয়ে এই অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ২৩ জনে পৌঁছেছে।

দুর্ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

ভোরের আকাশ/সু.পা

দিল্লিতে হোটেলে আগ্নিকাণ্ড

শেয়ার করুন: