শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষে ফ্রান্সের সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে প্যারিস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, তাদের বিমানবাহী রণতরী গ্রুপটি বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত: এটি কেবল প্রতিরক্ষামূলক এবং সুরক্ষামূলক। যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা আমাদের নেই।’

ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি প্যারিস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন মিত্রদের হরমুজ প্রণালি সচল রাখতে সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে তাতে সাড়া দেয়নি প্যারিস।

ফ্রান্সের সশস্ত্র বাহিনী ও ভেটেরান বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভৌথাঁ ‘ফ্রান্স ২৪’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই মুহূর্তে হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠানোর প্রশ্নই আসে না। ফ্রান্স এই যুদ্ধে অংশগ্রহণ করছে না।’

যুদ্ধের লক্ষ্য নিয়ে প্রশ্ন
ইরান যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ভৌথাঁ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঠিক কী লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছে তা এখনো স্পষ্ট নয়। তার কথায়, ‘আমরা জানি না শেষ পর্যন্ত এর ফল কী হবে।’

তিনি আরও বলেন, ওয়াশিংটন ও তেল আবিবের লক্ষ্য একই কি না সেটিও পরিষ্কার নয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর বক্তব্যে সুর মিলিয়ে ভৌথাঁ বলেন, ফ্রান্স এখনো কূটনৈতিক সমাধানে অগ্রাধিকার দেয়। তিনি বলেন, ‘আমাদের ভাবনা ছিল এটি একটি কূটনৈতিক উদ্যোগ। ফ্রান্স এই যুদ্ধে অংশ নিচ্ছে না।’

ভোরের আকাশ/আ.র

যুদ্ধে জড়াবে না ফ্রান্স

শেয়ার করুন: