শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

সরকার গঠনের পথে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তৃতীয় রাউন্ড ভোট গণনার পর শেষে খবর পাওয়া পর্যন্ত গেরুয়া শিবির ১৬৫ আসনে এগিয়ে রয়েছে।

বিপরীতে, মমতা ব্যানার্জীর দল তৃণমূল এগিয়ে ১১৭ আসনে। এছাড়া বাম দল সিপিএম দুটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে।

প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তবে এবার অনেকটাই টালমাটাল হয়ে পড়েছে তার মসনদ। বিধানসভা নির্বাচনের ভোটগণনায় এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে মমতার দল।

আরও পড়ুন

কেনিয়ায় টানা বর্ষণ ও ভূমিধসে নিহত ১৮

পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। একটি আসনের নির্বাচন স্থগিত হওয়ায় এদিন ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।

এর আগে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যরা।

ভোরের আকাশ/আ.র

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

শেয়ার করুন: