কলকাতা হাইকোর্টে আইনজীবীর বেশে মমতা

আইনজীবীর বেশে নির্বাচনের পর এবার হাইকোর্টে হাজির হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার (১৩ মে) হাইকোর্ট চত্বরে পৌঁছালে তাকে ঘিরে উৎসুক সমর্থকদের ভিড় জমে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, আইনজীবীদের মতো কালো শামলা পরে তৃণমূলনেত্রী হাইকোর্ট চত্বরে হাজির হন। ভোট-পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে, সেখানে শুনানি করেন তিনি।
মমতার হাইকোর্ট চত্বরের বাইরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। আরও একবার দেখিয়ে দিলেন, তিনি কেন তিনি বাকিদের চেয়ে আলাদা। দরকারের সময়ে কখনো তিনি পশ্চিমবাংলার মানুষকে একা ছেড়ে যাবেন না। সত্য, ন্যায়বিচার এবং সাংবিধানিক মূল্যবোধের জন্য লড়াই তিনি থামবেন না। অতুলনীয় সাহস এবং প্রত্যয়কে সঙ্গী করে তিনি বারবার ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রুখে দাড়িয়েছে এখনো দাঁড়াবেন।’
প্রধান বিচারপতির এজলাসে তৃণমূলনেত্রী মমতা বলেন, “প্রথম বার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে আমার নাম বার কাউন্সিলে নথিভুক্ত হয়। তার পর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এসব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলো অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনো বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান।”
ভোরের আকাশ/সু.পা