মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের আহ্বান কংগ্রেস সদস্যের

মার্কিন কংগ্রেসের সদস্য ইয়াসামিন আনসারি ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযানকে তীব্র নিন্দা জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের দাবি জানিয়েছেন।
এক্সে দেয়া এক পোস্টে আনসারি বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানে তার অবৈধ যুদ্ধ শুরু করার পর গত ছয় মাসে, একটি মার্কিন সামরিক হামলায় একটি স্কুলে আঘাত হানার পর ১২০ শিশু মারা গেছে, ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছে, আমেরিকানরা রেকর্ড উচ্চ জ্বালানি মূল্যের বোঝা বহন করেছে, এবং ডোনাল্ড ট্রাম্প ও তার ছেলেরা সরকারি চুক্তি পাওয়া প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করে অবিরাম লাভবান হয়েছে।
তিনি আরও বলেন, এই যুদ্ধে ট্রাম্প বা পিট হেগসেথ—কেউই কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। সেনাসদস্য, শিশু এবং নিরপরাধ বেসামরিক মানুষ কোনো কারণ ছাড়াই মারা গেছে। এই যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে এবং পিট হেগসেথকে অবশ্যই অভিশংসন করতে হবে।
ভোরের আকাশ/ইউএম