শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে নিরাপত্তা টহল চলাকালে হামলায় বাসিজ স্বেচ্ছাসেবী বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন পথচারী আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খোরাসান রাযাভি প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থানীয় ইউনিট ইমাম রেজা গার্ড কর্পস। খবর প্রেস টিভির।

বিবৃতিতে জানানো হয়, নিহত দুই সদস্যের নাম সাইয়্যেদ সাজ্জাদ আলাভি ও মেহদি হোনারমান্দ।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, তারা ইমাম রেজার পবিত্র মাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সারাফরাজান স্কয়ার এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হলে তারা নিহত হন। হামলায় আহত এক পথচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

পাকিস্তানে এক হাসপাতালে ৩ বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত

ইমাম রেজা গার্ড কর্পস জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

ভোরের আকাশ/এম

ইরানি সেনা

শেয়ার করুন: