শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিতার পথেই ছেলে! প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত এরিক ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিতার পথেই ছেলে! প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত এরিক ট্রাম্পের
পিতার পথেই ছেলে! প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত এরিক ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিক ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তার বাবার দ্বিতীয় মেয়াদ শেষে ট্রাম্প পরিবারের কেউ হোয়াইট হাউসের দৌড়ে নামতে পারেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন সম্ভাবনার কথা জানান তিনি।

৪১ বছর বয়সী এরিক বলেন, “যদি আমি বাবার পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নিই, তবে হোয়াইট হাউসের পথ তুলনামূলকভাবে সহজ হবে।” তবে সঙ্গে যোগ করেন, “আসল প্রশ্ন হলো—আপনি কি চান আপনার প্রিয়জনরাও সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে যাক, যেটা আমি গত এক দশকে পার করেছি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমি এটা করতে পারব এবং আমার বিশ্বাস, আমাদের পরিবারের অন্য সদস্যরাও পারবে।”

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জুনিয়র ও মেয়ে ইভাঙ্কা রাজনীতিতে সক্রিয় থাকলেও এরিক ট্রাম্প এখনো প্রকাশ্যে কোনো রাজনৈতিক পদে অংশগ্রহণ করেননি। বরং ২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে পারিবারিক ব্যবসা পরিচালনায়ই মনোযোগী ছিলেন তিনি।

তবে সাম্প্রতিক বক্তব্যে বোঝা যাচ্ছে, তিনি রাজনীতি থেকে পুরোপুরি দূরে ছিলেন না। এদিকে আগামীতে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জেডি ভ্যান্স ও মার্কো রুবিওর মতো নেতাদেরও সম্ভাব্য নাম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০২৪ সালের নির্বাচন ট্রাম্প পরিবারের শেষ ব্যালট কি না, এমন প্রশ্নে এরিক বলেন, “আমি জানি না... সময়ই বলবে। তবে শুধু আমিই না, আরও অনেকে আছেন।”

রাজনীতিতে ট্রাম্প পরিবারের আর্থিক লাভ নিয়ে প্রশ্ন উঠলে এরিক ট্রাম্প তা সরাসরি অস্বীকার করে বলেন, “যদি এমন কোনো পরিবার থাকে যারা রাজনীতি থেকে লাভবান হয়নি, তবে তা হলো ট্রাম্প পরিবার।”

ভোরের আকাশ//হ.র

ডোনাল্ড ট্রাম্পমার্কিন যুক্তরাষ্ট্র

শেয়ার করুন: