শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে আমিরাতে বৈঠকে আগ্রহী পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ট্রাম্পের সঙ্গে আমিরাতে বৈঠকে আগ্রহী পুতিন
ট্রাম্পের সঙ্গে আমিরাতে বৈঠকে আগ্রহী পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকের স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তাব করেছেন। পুতিনের মতে, এ ধরনের আলোচনার জন্য আমিরাত হতে পারে ‘উপযুক্ত প্ল্যাটফর্ম’।

বুধবার (৬ আগস্ট) মস্কোয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই মত দেন পুতিন। ক্রেমলিনে অনুষ্ঠিত এ আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আন্তর্জাতিক নানা ইস্যু উঠে আসে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, “অনেক বন্ধুই আছেন, যারা এই গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনে সহায়তা করতে আগ্রহী। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টও সেই উদ্যোগীদের একজন। আমি মনে করি, আমিরাত এমন এক জায়গা, যা রাশিয়া ও যুক্তরাষ্ট্র— উভয়ের জন্যই গ্রহণযোগ্য হতে পারে।”

উল্লেখযোগ্যভাবে, সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্ত করা হলে পুতিনের অবস্থান কী হবে— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “আমি আপত্তি করব না, তবে আগেভাগেই যেন বিষয়টি আমাকে জানানো হয়, সেটাই প্রত্যাশা করব।”

এদিকে, রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ নিশ্চিত করেছেন, পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠকে সম্মতি দিয়েছেন। একই দিন হোয়াইট হাউস থেকেও জানানো হয়, এই উচ্চপর্যায়ের বৈঠক আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পুতিন যে আমিরাতকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছেন— এ বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

ভোরের আকাশ/হ.র

পুতিনডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন: