শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত মদ্য ও নেশাদ্রব্য পানে সৌদি যুবরাজের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজপরিবারের সদস্য যুবরাজ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন জালাই আল সৌদের মৃত্যুর কারণ অবশেষে জানা গেছে। দীর্ঘ তদন্তের পর ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মদ্যপান ও নেশাদ্রব্য সেবনের কারণে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ২৯ বছর বয়সী এই যুবরাজের মৃত্যু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের একটি বিলাসবহুল ফ্ল্যাটের বাথরুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল যুবরাজকে। পরে করনার অফিস তার মৃত্যুর কারণ নিশ্চিত করে।

২০২৫ সালের ২৫ নভেম্বর লন্ডনের ম্যারিয়ট হোটেল কেনসিংটন থেকে যুবরাজের মরদেহ উদ্ধার করা হয়। হোটেলের এক কর্মী তার প্রায় ৬০০ পাউন্ড মূল্যের স্যুইট রুমে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে বিষয়টি জানানো হলে জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। প্যারামেডিকরা তাকে বাঁচাতে পারেননি।

আরও পড়ুন

দিল্লিতে সিজেপির বিক্ষোভে ছররা গুলি, পুলিশের অস্বীকার

করনার অফিস জানিয়েছে, যুবরাজের মৃত্যু দুর্ঘটনাজনিত। পরীক্ষায় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। পাশাপাশি তিনি অন্য কিছু নেশাদ্রব্যও গ্রহণ করেছিলেন। টক্সিকোলজি পরীক্ষায় তার শরীরে প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম মাত্রার বিষাক্ত উপাদান পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

তদন্তে আরও জানা গেছে, যুবরাজের শরীরে কোনো গুরুতর রোগের অস্তিত্ব ছিল না। তবে অতিরিক্ত মদ ও নেশাদ্রব্য গ্রহণের কারণে তার হৃদ্‌যন্ত্র বিকল হয়ে যায়, যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়। সূত্র: স্কাই নিউজ

ভোরের আকাশ/সু.পা

সৌদি যুবরাজের মৃত্যু

শেয়ার করুন: