শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর লেবানন সরকার দেশটিতে হিজবুল্লাহর সব ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সোমবার (২ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সরকারি সূত্রে জানা যায়, হিজবুল্লাহ লেবানন রাষ্ট্রের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই ইসরাইল অভিমুখে হামলা চালায়। এর জবাবে ইসরাইল পাল্টা হামলা শুরু করলে অন্তত ৩১ জন নিহত হন। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে সরকার কঠোর অবস্থান নেয়।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম হিজবুল্লাহর পদক্ষেপকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তারা বলেন, এ ধরনের একতরফা সামরিক তৎপরতা লেবাননকে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে এবং ইসরাইলকে পাল্টা হামলার সুযোগ করে দিচ্ছে। তবে এই নিষেধাজ্ঞা বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়। সাম্প্রতিক সংঘাতের পরও হিজবুল্লাহ তাদের সামরিক প্রস্তুতি বজায় রেখেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে ইরানকে ঘিরে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালায়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সামরিক বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রাহিম মুসাভি এবং আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন এবং হতাহতের সংখ্যা বাড়ছে। এর জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইরান। এসব হামলায় অন্তত চারজন মার্কিন সেনা নিহত এবং কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি ইসরায়েলেও বহু স্থাপনা ধ্বংস ও প্রাণহানির ঘটনা ঘটছে। খামেনির হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহও ইসরায়েলে হামলা শুরু করেছে বলে জানা গেছে। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।

ভোরের আকাশ/নি
 

হিজবুল্লাহলেবানন

শেয়ার করুন: