শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানি মুদ্রায় ধস, এক ডলারে ২২ লাখ রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ২২ লাখ ইরানি রিয়াল। বার্তাসংস্থা রয়টার্স বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর ফ্রি মার্কেটের তথ্য পর্যবেক্ষণ করা দুটি ওয়েবসাইটে রিয়ালের এই দরপতনের তথ্য পাওয়া গেছে।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইরানি রিয়ালের মূল্য প্রায় ১০ শতাংশ কমেছে। অন্যদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর এবং পরবর্তী সময়ে নতুন করে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর ইরানি মুদ্রার মূল্য প্রায় অর্ধেকে নেমে এসেছে।

এদিকে কুয়েতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ হামলা চালানো হয়। কুয়েতের সেনাবাহিনী বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।

ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে উল্লেখ করে কুয়েতি সেনাবাহিনী নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

২০০ বছর পর পরিবারে প্রথম কন্যাশিশু, রাজকীয় আয়োজনে বরণ

এর আগে গত মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। ইরান কুয়েত, জর্ডান ও ইরাকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মার্কিন বাহিনীর নতুন কোনো হামলার তথ্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার আবারও কুয়েতকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সূত্র: রয়টার্স, আলজাজিরা

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: