শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মার্কিন হামলায় পরীক্ষা কেন্দ্র নিরাপদ স্থানে সরিয়ে নিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সংবেদনশীল ও সামরিক স্থাপনার কাছাকাছি থাকা দেশের সব শিক্ষা বিষয়ক পরীক্ষা কেন্দ্র অপেক্ষাকৃত নিরাপদ ও দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসব কেন্দ্র বিভিন্ন পাবলিক হল এবং ধর্মীয় উপাসনালয়ে স্থানান্তর করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) পারস্য উপসাগরকে কেন্দ্র করে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তেহরানের এই বিশেষ সুরক্ষামূলক পদক্ষেপের খবর প্রকাশ করা হয়।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সম্ভাব্য মার্কিন বিমান হামলার ক্ষয়ক্ষতি ও ঝুঁকি এড়াতে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্প বা অন্যান্য স্পর্শকাতর সামরিক স্থাপনার সংলগ্ন এলাকায় থাকা পরীক্ষা কেন্দ্রগুলো জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

কার্যবণ্টন বিধিমালা সংশোধনে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ

মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মানসিকভাবে শান্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব পরীক্ষা এখন থেকে শহরের বড় পাবলিক হল এবং স্থানীয় ধর্মীয় কেন্দ্র বা উপাসনালয়ের নিরাপদ স্থানে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সম্ভাব্য সামরিক হামলা, বোমাবর্ষণ বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি থেকে পরীক্ষার্থীদের সুরক্ষিত রাখার চেষ্টা করা হবে। সূত্র: মিডল ইস্ট আই

ভোরের আকাশ/ইউএম

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

শেয়ার করুন: