শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর জ্বালিয়ে দেওয়া হলো বিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় অস্থির অঞ্চল পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গুলিতে এক মার্কিন পাইলট নিহত হওয়ার দাবি করা হয়েছে। একই সঙ্গে তার চালানো একটি বেসামরিক বিমানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। খবর দ্য গার্ডিয়ানের।

ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির (টিপিএনপিবি) মুখপাত্র সেবি সামবোম জানান, নিহত পাইলটের নাম নিকোলাস এফ. গসেলিন। তিনি দাবি করেন, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলে বিমানটি অবতরণের পর বিদ্রোহীরা সেটিতে আগুন ধরিয়ে দেয়।

সামবোমের অভিযোগ, বিমানটি নিয়মিতভাবে ইন্দোনেশিয়ার সামরিক সদস্যদের পরিবহন করছিল এবং টিপিএনপিবি ঘোষিত সতর্কবার্তা অমান্য করছিল। তিনি এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের উদ্দেশে একটি বার্তা বলেও উল্লেখ করেন।

সম্পদসমৃদ্ধ পশ্চিম পাপুয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতার দাবিতে সশস্ত্র সংঘাত চলছে। সাম্প্রতিক বছরগুলোতে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের কাছে উন্নত অস্ত্র পৌঁছানোয় হামলার সংখ্যা ও প্রাণহানি বেড়েছে।

আরও পড়ুন

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

অন্যদিকে, পাপুয়ায় ইন্দোনেশিয়ার যৌথ পুলিশ-সামরিক বাহিনীর মুখপাত্র ইউসুফ সুতেজো জানান, ইয়াহুকিমোর একটি বিমানবন্দরে এক মার্কিন পাইলটের পরিচালিত একটি বিমান পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। বিমানটিতে সাতজন পাপুয়া যাত্রী ছিলেন।

তবে বিমানটি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে কি না এবং মার্কিন পাইলট নিহত হয়েছেন কি না, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস।

ভোরের আকাশ/ইউএম

ইন্দোনেশিয়া,মার্কিন পাইলট, হত্যা

শেয়ার করুন: