শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে হামলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানে হামলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প
ইরানে হামলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান টানা ছয়দিনের সংঘাতে নতুন করে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। দখলদার ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে— এমন জল্পনার মধ্যে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ জুন) ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র কি ইরানে সামরিক হামলা চালাতে যাচ্ছে?

জবাবে ট্রাম্প বলেন, “আমি এখনই এটা বলব না। আমি এই প্রশ্নের উত্তর দেব না। আমি হামলা করতে পারি, আবার নাও করতে পারি। কেউই জানে না আমি কী করতে যাচ্ছি।”

ট্রাম্প আরও বলেন, “ইরান বর্তমানে অনেক সমস্যায় রয়েছে এবং তারা এখন আলোচনায় বসতে চায়। আমি তাদের বলেছি, আগে কেন আলোচনা করলেন না? কেন দুই সপ্তাহ আগে বসেননি? আগে আলোচনায় এলে তাদের জন্য ভালো হতো, তাদের দেশ রক্ষা পেত।”

তবে এ সময় তিনি ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে—সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি। তার এমন মন্তব্যকে কূটনৈতিক বিশ্লেষকরা একদিকে কৌশলী বার্তা, অন্যদিকে চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: